গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা সর্বাধিক ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।
বুধবার দুপুরে লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডিসেম্বর মাসের ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা করে ৪২০টি হতদরিদ্রকে দেন চেয়াম্যান মাহবুব আহমদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, ইউপি সচিব সুমন হরি দাস, ইউপি সদস্য কামাল উদ্দিন, এনামুল হক, মশাহিদ আলী, শাহেদ আহমদ, বিলাল উদ্দিন, রুবেল আহমদ, হেলাল উদ্দিন (হেলাই), বদরুল আলম, তাজুল ইসলাম, আলফাতুন নেছা, নূরজাহান বেগম ও অপর্ণা রানী দাস।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে কোন ধরনের অনিয়ম থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে।