সিলেটে প্রবাসী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো সন্তান কমান্ড

প্রকাশিত January 18, 2018
সিলেটে প্রবাসী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো সন্তান কমান্ড

যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমদকে সিলেটে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার দুপরে মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, জেলা ডেপুটি কমান্ডার আকরাম আলী ও মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল মনাফ খান। এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি সালাউদ্দিন পারভেজ। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক জবরুল হোসেন।