হবিগঞ্জে বন্ধু চিরকাল সদস্যদের সন্তানদের সংবর্ধনা

প্রকাশিত January 18, 2018
হবিগঞ্জে বন্ধু চিরকাল সদস্যদের সন্তানদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি ব্যাচ-৮৭ হবিগঞ্জ ‘বন্ধু চিরকাল’ সদস্যদের সন্তানদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার রাতে হবিগঞ্জ সুরবিতান ভবনে বন্ধু চিরকাল এ সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের উদ্যোক্তা অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার রুকু। অনুষ্ঠান পরিচালনা করেন, সদস্য বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নাহিজ। বক্তব্য রাখেন, সদস্য লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম।
অনুষ্ঠানে হবিগঞ্জের কয়েকজন সাংবাদিককেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।