হবিগঞ্জে জাতীয় পার্টি ও যুবসংহতির উদ্যোগে নৌ ভ্রমণ

প্রকাশিত July 23, 2017
হবিগঞ্জে জাতীয় পার্টি ও যুবসংহতির উদ্যোগে নৌ ভ্রমণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় পার্টি ও যুবসংহতির উদ্যোগে নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নৌ পথে কালাডোবা থেকে কিশোরগঞ্জের মালিকের দরগা ও বানিয়াচঙ্গ উপজেলার ঐতিহাসিক বিথঙ্গল আখড়া পরিদর্শন করেন নেতাকর্মীরা। নৌকার দলীয় পতাকা ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি সম্মিলিত ব্যানার ও ফেস্টুন লাগানো ছিল।
পুরো নৌ ভ্রমণটি ছিল ব্যতিক্রম। সহযাত্রী ছিলেন লন্ডন প্রবাসী শেখ বেলাল মিয়া ও তার পরিবারের আরো কয়েক সদস্য।
এ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, অন্যতম নেতা সেলিম আহমেদ, জেলা যুব সংহতির আহ্বায়ক প্রভাষক এস এম লুৎফুর রহমান ও সদস্য সচিব শেখ জালাল। এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নেতা আব্দুল হান্নান, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন, প্রভাষক ওয়াহিদুর রহমান, অন্যতম নেতা রইছ আলী, সোহেল আহমেদ রানা, দিলীপ বর্মন, সিরাজুল ইসলাম, বিশ্বজিৎ চৌধুরী, শেখ জুনেদ আহমেদ প্রমুখ।