৭ এপিবিএন সিলেটের অভিযানে ৭০ পিস ইয়াবা সহ একজন আটক

প্রকাশিত November 24, 2023
৭ এপিবিএন সিলেটের অভিযানে ৭০ পিস ইয়াবা সহ একজন আটক

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে ৭০ পিস ইয়াবা সহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি) মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত ২২
নভেম্বর রাত ৮টার দিকে কাজীরবাজার হতে সিলেট কুষ্ঠ হাসপাতালের সামনে পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযানকালে মো লিটন রহমান (৩৪, পিতা মৃত আব্দুল সাত্তার, ময়নাটিয়া, গৌরীপুর, ময়মনসিংহ, বর্তমান ঠিকানা সওদাগরটুলা, শুভেচ্ছা ১৯৮, কোতয়ালি, সিলেট) নামে একজনকে এই ইয়াবা সহ আটক করা হয়।
এ ব্যাপারে এসআই (নি) ওমর ফারুক বাদি হয়ে এসএমপির কোতয়ালি থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী