৭ এপিবিএন সিলেটের অভিযানে সোয়া লাখ ভারতীয় বিড়িসহ আটক ১

প্রকাশিত April 18, 2024
৭ এপিবিএন সিলেটের অভিযানে সোয়া লাখ ভারতীয় বিড়িসহ আটক ১

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের অভিযানে এক লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়িসহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক (নি) মো শহীদুল ইসলাম শেখের নেতৃত্বে বুধবার, ১৭ এপ্রিল দুপুর পৌণে ১টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার মাঝাইর গ্রামে আব্দুল মান্নানের বসত ঘরে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ এই পাতার বিড়ি জব্দ করা হয়।
এ সময় আব্দুল মান্নানকেও (৫৫, পিতা ছমির উদ্দিন, মাঝাইর, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ) আটক করা হয়।
পুলিশ পরিদর্শক (নি) মো শহীদুল ইসলাম শেখ এ বিষয়ে বাদি হয়ে বিশ্বম্ভপুর থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী