৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের অভিযানে ৬ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়িসহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের নেতৃত্বে দক্ষিণ সুরমার লালাবাজারে একটি দোকানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
এ সময় মো আব্দুস সামাদ (২৭, পিতা মো রফিক মিয়া, একান্নদি, দক্ষিণ সুরমা, সিলেট) নামে একজনকে আটক করা হয়।
এ ঘটনায় এসআই (নি) মো আবুল বাশার বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী