৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে ১টি চোরাই মোটরসাইকেল সহ ২ জন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক (নি) এস এম আল মামুনের নেতৃত্বে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কে মোটরসাইকেল চোরাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
এ সময় আটক দু’জনের নিকট থেকে ১টি কালো-নীল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো সৌরভ আহমদ (৩০, পিতা মৃত ছালেহ আহম্মদ) ও মো তোফাজ্জল হোসেন (২০, পিতা মো আবুল কালাম)। তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে।
এসআই (নি) ওমর ফারুক এ ঘটনার বিষয়ে বাদি হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী