৭ এপিবিএনের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত March 23, 2023
৭ এপিবিএনের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান- এপিবিএনের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বুধবার , ২২ মার্চ সকালে খাগড়াছড়িতে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোন্দকার ফরিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সহ অধিনায়ক) কাজী মো আবদুর রহীম। জুম প্লাটফরমে সংযুক্ত ছিলেন সদর দপ্তর, লালাবাজার সিলেট হতে সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমান, রিয়ার সদর, আশুলিয়া, ঢাকা হতে সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মো এনামুল হক ও সহকারী পুলিশ সুপার (অপ এন্ড ইন্টে উইং) আবুল হাসান মো যায়ীদ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পসহ সকল ক্যাম্পের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
সভায় অধিনায়ক উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা শীঘ্রই সমাধানে আশ্বস্ত করেন।
তিনি শৃঙ্খলার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি