৩শ বোতল ফেনসিডিল সহ নম্বরবিহীন লেগুনা গাড়ি আটক

প্রকাশিত April 24, 2017
৩শ বোতল ফেনসিডিল সহ নম্বরবিহীন লেগুনা গাড়ি আটক

সিলেট জেলা গোয়েন্দা শাখা গোলাপগঞ্জ থেকে ৩শ বোতল ফেনসিডিল সহ একটি নম্বরবিহীন লেগুনা গাড়ি আটক করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার মো মনিরুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) জোনের অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর তত্ত্বাবধানে এসআই মো মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মশিউর রহমান, এএসআই তরুণ মজুমদার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ী ইউনিয়নের রয়েল কমিউনিটি সেন্টারের সামনে থেকে নম্বরবিহীন লেগুনাটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে লেগুনাটি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
তবে গাড়ির লোকজন পালিয়ে যায়। তাদেরকে ধাওয়াকালে এএসআই তরুন মজুমদার গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।