২৪ তম বিসিএস ফোরাম সিলেটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত February 6, 2024
২৪ তম বিসিএস ফোরাম সিলেটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২৪ তম বিসিএস ফোরাম সিলেটের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলায় হাবিবনগর টি এস্টেটে শীতার্ত, দুস্থ ও অসহায় দুই শতাধিক নারী ও পুরুষ শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৫ জানুয়ারি, সোমবার মহিলাদের জন্য চাদর ও পুরুষদের জন্য কম্বল দেওয়া হয় ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ তম বিসিএস ফোরাম সিলেটের সভাপতি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ সিলেটের অতিরিক্ত ডিআইজি মো রওশনুজ্জামান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন শ্রম আদালত, সিলেটের জেলা জজ নূরুল ইসলাম নিপু, সিআইডি সিলেটের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, এমসি কলেজের প্রফেসর মো জামাল উদ্দিন ও চক্ষুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ড ইউনুস আলী। সভাপতিত্ব করেন হাবিবনগর টি-এস্টেট ম্যানেজার হুমায়ুন কবির লিটন। সংবাদ বিজ্ঞপ্তি