১৯ মে বিএনপির জনসমাবেশ সফলের লক্ষ্যে সিলেটে ছাত্রদলের প্রস্তুতি সভা

প্রকাশিত May 18, 2023
১৯ মে বিএনপির জনসমাবেশ সফলের লক্ষ্যে সিলেটে ছাত্রদলের প্রস্তুতি সভা

বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আগামীকাল শুক্রবার, ১৯ মে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জনসমাবেশ সফলের লক্ষ্যে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৭ মে) বিকেলে মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট এই সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপুর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহির পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, সহসাংস্কৃতিক সম্পাদক রায়হান এইচ খান, জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল, আব্দুস সালাম, মহানগর ছাত্রদলের যুগ্মসম্পাদক রুবেল আহমদ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইমাম মোহাম্মদ জহির, ইমাদ আহমদ, জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ সুয়েব, মহানগর ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত ঘোষ দ্বীপ, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ফয়েজ আহমদ, আবুল কালাম বাবু, দেলওয়ার হোসেন, ইয়াছিন আরাফাত ও জেলা ছাত্রদলের সদস্য আবুল কাসেম। সংবাদ বিজ্ঞপ্তি