বিজিবি জব্দ করেছে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় গরু মহিষ ও পান

প্রকাশিত September 12, 2025
বিজিবি জব্দ করেছে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় গরু মহিষ ও পান

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু, মহিষ ও পান আটক করেছে।
১৯ বিজিবি থেকে জানানো হয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর/২৮ ভাদ্র) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহল দল গুয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭টি মহিষ আটক করে। আটককৃত মহিষগুলোর সিজারমূল্য ১৪ লাখ টাকা।
এর আগে দুপুর ১টার দিকে এক্ই উপজেলার জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল ফুলবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ২০ হাজার পাকা মূল্যের ভারতীয় ৭টি ছোট ও মাঝারি আকৃতির গরু আটক করে।
এছাড়াও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির একটি আভিযানিক টহল দল হাপারমুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬০ বিরা ভারতীয় পান আটক করে, যার সিজারমূল্য ২৪ হাজার টাকা।
এ ৩ বিশেষ অভিযানে আটককৃত গরু, মহিষ ও পানের সর্বমোট সিজার মূল্য ১৯ লাখ ৪৪ হাজার টাকা বলে জকিগঞ্জ ব্যাটালিয়ন জানিয়েছে।