১৯ বিজিবি জব্দ করেছে প্রায় ৪৩ লাখ টাকার গরু মাদক ও ঔষধ

প্রকাশিত September 5, 2025
১৯ বিজিবি জব্দ করেছে প্রায় ৪৩ লাখ টাকার গরু মাদক ও ঔষধ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞজ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৩ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু, মাদক, চকলেট, জিরা, ঔষধ ও একটি পিকআপ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর/২১ ভাদ্র) ১৯ বিজিবির জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপির আভিযানিক টহল দল জেলার জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ৪৭ বোতল মদ, ৬টি গরু, ২৩৯ কেজি জিরা ও ৫ হাজার ৪০ পিস বেটনোভেট ক্রিম আটক করতে সক্ষম হয়।
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ১৯ বিজিবির কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ হাজার ৯০০ পিস আইবল চকলেট, ৫০৪ পিস কিটক্যাট চকলেট, ৩৯ হাজার ৩৬০ পিস ডেইরি মিল্ক চকলেট ও চোরাচালানী কাজে ব্যবহৃত ১টি টাটা পিকআপ আটক করা হয়। আটককৃত চকলেট ও পিকআপের সিজারমূল্য ২৭ লাখ ৮৮ হাজার ১৪০ টাকা।
দু’দিনে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪২ লাখ ৬১ হাজার ৯৪০ টাকা।