১৯ বিজিবি জব্দ করেছে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় জিরা ও ট্রাক

প্রকাশিত March 20, 2026
১৯ বিজিবি জব্দ করেছে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় জিরা ও ট্রাক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৯ লাখ ৩৬ হাজার টাকার ভারতীয় অবৈধ জিরা ও ২টি যানবাহন জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ/৬ চৈত্র) আনুমানিক সকাল ৯টায় জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৬ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় ২ হাজার ২২০ কেজি জিরা ও ১টি ট্রাক জব্দ করা হয়।
এর আগে আনুমানিক সকাল ৬টায় গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৩০ কেজি ও ১টি ডিআই গাড়ি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৪২ লাখ ৭২ হাজার টাকা।