নিজস্ব প্রতিবদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ১৮ লাখ টাকার ভারতীয় মহিষ আটক করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর/২৪ আশ্বিন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি মহিষ আটক করে।
আটককৃত মহিষের সিজারমূল্য ১৮ লাখ টাকা বলে জকিগঞ্জ ব্যাটালিয়ন থেকে জানানো হয়েছে।