নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে।
সোমবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল বাগানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০১ বোতল মদ আটক করে। আটককৃত মদের সিজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
এছাড়াও মঙ্গলবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮ হাজার ৪৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত বিড়ির সিজারমূল্য ৯ লাখ ২৪ হাজার টাকা।
উভয় অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা বলে জকিগঞ্জ ব্যাটালিয়ন থেকে জানানো হয়েছে।