১৯ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

প্রকাশিত August 29, 2025
১৯ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১১টি গরু ও ১টি মহিষ আটক করেছে।
শুক্রবার (২৯ আগস্ট/১৪ ভাদ্র) গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তবর্তী গুয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুর মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
একই দিন জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক দুটি আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ৩টি গরু ও ১টি মহিষ আটক করতে সক্ষম হয়।
উভয় অভিযানের মাধ্যমে আটককৃত গরু ও মহিষের সর্বমোট সিজার মূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।