নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু ও মহিষসহ অবৈধ মালামাল জব্দ করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় ৮টি মহিষ আটক করা হয়। আটককৃত মহিষের সিজারমূল্য ৮ লাখ টাকা।
এছাড়াও মঙ্গলবার (২ সেপ্টেম্বর/১৮ ভাদ্র) গুয়াবাড়ি, সুরাইঘাট ও লক্ষীবাজার বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি গরু, ৭ হাজার ২৮০ পিস পাতার বিড়ি ও ৭৫ কেজি জিরা আটক করতে সক্ষম হয়। আটককৃত গরু ও মালামালের সিজারমূল্য ৮ লাখ ৩৯ হাজার টাকা।
এসব অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৬ হাজার ৩৯ হাজার টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।