নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার রাইনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত গুদামে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।
একই দিন ১৯ বিজিবির গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩টি মহিষ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মহিষের সিজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
উল্লেখিত দুই অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।