নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৪ লাখ টাকার অধিক মূ্ল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে।
রবিবার (১৯ জুলাই/৪ শ্রাবণ) আনুমানিক রাত ৪টায় ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জিতে অভিযান পরিচালনা করে।
এসময় বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৮০ কেজি জিরা ও ৫০০ কেজি চা পাতা জব্দ করতে সক্ষম হয়। এসব পণ্যের সিজারমূল্য ৫১ লাখ ৪৬ হাজার টাকা।
একই দিন জৈন্তাপুর বিওপির টহলদল জৈন্তাপুর উপজেলায় মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ৪টি গরু আটক করে।
উল্লেখিত দুই অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৪ লাখ ২৬ হাজার টাকা।