সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন এক সময় অবহেলিত ছিল; কিন্তু এখন একটি আধুনিক উন্নয়নশীল ইউনিয়নে রূপ পেয়েছে।
এ প্রসঙ্গে তিনি তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের উল্লেখ করেন।
মঙ্গলবার সকালে ১০ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এইচএফএমএলআইপি ও এলজিইডি নির্মিত সিলেট-সুনামগঞ্জ সড়ক হতে হালুয়ারগাঁও, ইসলামপুর, ঘোড়ারছড়া, ইছাগড়ি ও শান্তিগঞ্জ বাজার সড়কের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্মআহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।