সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলে বরায়া উত্তরভাগ হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে দু’দিনব্যাপী কারিগরি শিক্ষা মেলা শুক্র ও শনিবার, ৩০ ও ৩১ ডিসেম্বর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।।
কারিগরি শিক্ষায় মেলায় চিত্রাঙ্কন, স্পোকেন ইংলিশ, কম্পিউটার, সেলাই ও ব্লক-বাটিক সহ অন্যন্য সৃজনশীল কোর্স সমূহে বিশেষ ছাড়ে ভর্তি হওয়া যাবে।
এছাড়াও হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ওয়েবসাইটের শুভ উদ্বোধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের চিত্রকর্ম ও উদ্ভাবিত পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
মেলায় এনজেএল চেয়ারম্যান ডা নুরুল হুদা নাঈম সহ তার দল ফ্রি স্বাস্থ্যসেবা দেবে।
‘মোবাইল আসক্তি পরিহার করি-কারিগরি শিক্ষা গ্রহণ করি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলায় সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক উদ্যোক্তা ও যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি