হুমায়ুন রশীদ চৌধুরীর জন্মবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি রাষ্ট্রপতি

প্রকাশিত December 14, 2022
হুমায়ুন রশীদ চৌধুরীর জন্মবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি রাষ্ট্রপতি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কূটনীতিক, স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় সংসদের প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’সিলেটে আলোচনা সভার আয়োজন করছে।
এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো আবদুল হামিদ ভার্চুয়ালি ভাষণ দেবেন।
আগামী শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেটের জালালাবাদ গ্যাস ভবনের সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি। মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো নজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন, সাধারণ সম্পাদক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো এহছানে এলাহী। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাকির হোসেন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো ফালাহ উদ্দিন আলী আহমদ বক্তব্য রাখবেন। সংবাদ বিজ্ঞপ্তি