হুফফাজুল কুরআন ফাউন্ডেশন শাল্লা উপজেলা কমিটি গঠিত

প্রকাশিত September 22, 2025
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন শাল্লা উপজেলা কমিটি গঠিত

শাল্লা প্রতিনিধি : হুফফাজুল কুরআন ফাউন্ডেশন শাল্লা উপজেলা শাখার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) শাল্লা উপজেলা সদরে মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ প্রতিষ্ঠিত আল আমিন ইসলামি মডেল মাদরাসা অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুআন ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাসান আহমদ দুলাল। সংগঠনের দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মারুফ আহমদ ঈসার সঞ্চালনায় আলোচনা সভায় উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদরাসার পরিচালক ও হিফজ বিভাগের প্রধান ও উস্তাদগণ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে রয়েছেন সভাপতি হাফেজ মাওলানা আবুল কাসেম (ইমাম ও খতিব, শাল্লা থানা জামে মসজিদ), সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা এনামুল হক (ইমাম ও খতিব, উপজেলা পরিষদ জামে মসজিদ, শাল্লা), সহসভাপতি হাফেজ আলমগীর হুসাইন (পরিচালক, মনুয়া আব্দুর রহমান হাফিজিয়া মাদরাসা), সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন মাহমুদ (পরিচালক, আল আমিন ইসলামি মডেল মাদরাসা, শাল্লা সদর).যুগ্মসাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ বেলায়েত বিন চৌধুরী ফয়েজ (হিফজ প্রধান, মাদরাসা নূরে মদিনা এতিমখানা, আটপাড়া), সাংঠনিক সম্পাদক হাফেজ আবু সুফিয়ান (শিক্ষক, জামেয়া মোস্তাফিয়া শাল্লা), সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা তহুর আহমদ (পরিচালক, টুকচাঁনপুর দারুস সালাম তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা), অর্থ সম্পাদক হাফেজ আব্দুস সাকুর (ইমাম ও খতিব, মনুয়া ছোট জামে মসজিদ) ও সহ অর্থ সম্পাদক হাফেজ ইলিয়াস আহমেদ (পরিচালক, সুলতানপুর মাদরাসা)।
সভায় আল-আমিন ইসলামি মডেল মাদরাসায় আগামী ২৩ নভেম্বর ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।