বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২০ মে সন্ধ্যায় মহানগরীর বন্দরবাজার ব্রহ্মমন্দিরে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দেবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মহানগর সভাপতিমণ্ডলীর সদস্য ডিকন নিঝুম সাংমা, প্রদীপ দেব মনা, শ্রীমৎ সংঘানন্দ মহাথেরো, শ্যামল ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য, জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র দাস, প্রদীপ ঘোষ, মহানগর যুগ্মসাধারণ সম্পাদক বিজয় ভূযণ ধর, জি ডি রুমু, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবলু ভৌমিক, প্রচার সম্পাদক সঞ্জিত দত্ত, অন্যতম নেতা অ্যাডভোকেট সৌরভ দত্ত চৌধুরী, আশীষ রায়, আশীষ দে, ভৈরব দেবনাথ, মিলন উরাং, অপূর্ব কুমার দাস, রকি দেব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮৮ সালের ২০ মে জাতীয় সংসদে রাষ্ট্রধর্ম বিল উত্থাপনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করতে হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই বিল পাস করার পর থেকে এখন পর্যন্ত ধর্মীয় ও জাতিগত কারণে ধর্মীয় সংখ্যলঘুদের উপর নিপীড়ন নির্যাতনে অপশক্তিগুলো উৎসাহিত হয়েছে। বিভিন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচনের পূর্বাপর নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়ে যায়, যা খুবই উদ্বেগের।
বক্তারা অস্তিত্ব রক্ষার তাগিদে এবং সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে বেগবান করতে শুভ বুদ্ধি সম্পন্ন সকলের প্রতি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি