হাফিজ আহমদ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা শনিবার

প্রকাশিত December 23, 2022
হাফিজ আহমদ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা শনিবার

জকিগঞ্জে প্রতিনিধি : হাফিজ আহমদ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রাথমিক স্তরের ৩৮তম মেধাবৃত্তি পরীক্ষা শনিবার, ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক কুতুব উদ্দিন জানান, ৮টি কেন্দ্রে জকিগঞ্জের ৯টি ইউনিয়ন ও পৌরসভা এবং কানাইঘাটের ২টি ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত মাধ্যমিক স্তরের মেধাবৃত্তি পরীক্ষায় ৫১টি প্রতিষ্ঠানের ২ হাজার ১৯ শিক্ষার্থী অংশ নেয়।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার প্রতিষ্ঠিত ট্রাস্ট প্রতি বছর এ মেধাবৃত্তির আয়োজন করে থাকে।