হাদির খুনিদের বিচার দাবিতে মৌলভীবাজারে সড়ক অবরোধ

প্রকাশিত December 20, 2025
হাদির খুনিদের বিচার দাবিতে মৌলভীবাজারে সড়ক অবরোধ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে মৌলভীবাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার পর শহরের চৌমোহনা চত্বরে ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।
এর আগে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে ভারত ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে সেখানে জড়ো হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়কের চারদিক বন্ধ করে আগুন জ্বালিয়ে সেখানে সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে।
এ সময় বিভিন্ন বক্তা ঘোষণা করেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
বক্তারা এই মৃত্যুর ঘটনার দায় দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।
পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এসে দোষীদের গ্রেফতার ও আন্দোলনকারী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।