সিলেট মহানগরীর টুকেরবাজারে আব্দুল মুছব্বির-কুলছুমা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হাজী আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুস সাত্তারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় মিলানায়তনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক মো আব্দুর রহমান খোরাসানীর পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো আব্দুল ওয়াদূদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের তথ্য ও গবেষণা কর্মকর্তা মো গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফারুক আহমদ। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস শুকুর, টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দাস, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য নেওয়াজ উদ্দিন, এনামুল হোসেন মেম্বার, ইকবাল আহমদ প্রমুখ। সংবাদ
বিজ্ঞপ্তি