বালাগঞ্জে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মতবিনিময় সভা

প্রকাশিত September 18, 2025
বালাগঞ্জে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মতবিনিময় সভা

বালাগঞ্জ প্রতিনিধি : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সর্বদলীয় শান্তি সহায়ক কমিটি-পিএফজির উদ্যোগে সিলেটের বালাগঞ্জে ‘সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। সভাপতিত্ব করেন, হাঙ্গার প্রজেক্টের জেলা কোঅর্ডিনেটর আকলিমা চৌধুরী। পিএফজি কোঅর্ডিনেটর শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শিহাব উদ্দিন, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো জামাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডা পবিত্র রঞ্জন বনিক, শিক্ষক মনির হোসেন, কবি জালাল আহমদ খালিছাদার, উপজেলা ইমাম সমিতির সভাপতি নোমান আহমদ কাউসার প্রমুখ।
মতবিনিময় সভায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।