হলি সমবায় সমিতি সিলেটের ইসলামিক আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত April 2, 2023
হলি সমবায় সমিতি সিলেটের ইসলামিক আলোচনা সভা ও ইফতার মাহফিল

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলেটের উদ্যোগে ইসলামিক আলোচনা, প্রশ্নোত্তর ও ইফতার মাহফিল শনিবার, ১ এপ্রিল মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের প্রধান উপদেষ্টা প্রবীণ ব্যবসায়ী মো রফিক হকের সভাপতিত্বে আলোচনা সভায় ইসলামিক আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার ধানমণ্ডি সোবহানবাগ জামে মসজিদ মাদরাসা কমপ্লেক্সের খতিব ও এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানে আলোচক শায়েখ শাহ ওয়ালী উল্লাহ।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো আজিজুল করিমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নূরুজ্জামান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না ও আব্দুল হাদি পাবেল, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক ও আব্দুল কাইয়ুম।
আলোচনা শেষে উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচক শায়েখ শাহ ওয়ালী উল্লাহ।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসাজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম। সংবাদ বিজ্ঞপ্তি