জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করে।
উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলে বরায়া উত্তরভাগে শুক্রবার সকালে এ্যামবেসেটার গ্রুপের কার্যকরী সদস্য সৈয়দ আয়াজ আহমদের সভাপতিত্বে ও হলি আর্ট পরিচালক কম্পিউটার প্রশিক্ষক সুফিয়ান জালালীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা আশফাক উদ্দিন আহমদ। আরও বক্তব্য রাখেন, এ্যামবেসেটার গ্রুপের কার্যকরী সদস্য জাহেদ আহমদ, পৃষ্ঠপোষক কমিটির কার্যকরী সদস্য হাফিজ নাঈম আহমদ, ডা সাহেদ আহমদ, হলি আর্ট যুব সংস্থার সহসভাপতি, নারী উদ্যোক্তা ছালেহা বেগম ও বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা।
পরে শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, হাফিজ নাঈম আহমদ।–সংবাদ বিজ্ঞপ্তি