হরিপুর থেকে ৯৬ বোতল বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত May 24, 2025
হরিপুর থেকে ৯৬ বোতল বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে ৯৬ বোতল বিদেশী মদ সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৯৬ বোতল বিদেশী মদ সহ মোহাম্মদ শাহিন আহমদ (২৫, পিতা মো শাহজাহান, হরিপুর উৎলারপার, জৈন্তাপুর, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামত সহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী