সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মন ও মননের বিকাশে খেলাধুলা কিংবা বিনোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শনিবার মহানগরীর মেন্দিবাগে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে হবিগঞ্জ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও পারিবারিক মিলনমেলায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে ।
হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো আবু তাহের চৌধুরী ও যুগ্মসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড জহিরুল ইসলাম, প্রফেসর ড মো সাহাব উদ্দিন ও এসএমপির (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ডা শাহনেওয়াজ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, প্রফেসর ডা এস এম হাবিবউল্লা সেলিম, গাজী আব্দুল মমশাদ, শহিদুল ইসলাম শামীম ও আবু মোহাম্মদ আব্দুল হান্নান। সংবাদ বিজ্ঞপ্তি