বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ জুলাই বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুািষ্ঠত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দিন খান।
হবিগঞ্জ সদর উপেজলা জাতীয় পার্টির আহবায়ক কাজল আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা শাখার যুগ্মআহবায়ক, হবিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী এম এ মমিন চৌধুরী বুলবুল, জাতীয় সাংস্কৃতিক পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ জেলা আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় পার্টির যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জেলা যুব সংহতির আহবায়ক অ্যাডভোকেট আবু নাঈম মো শিবলী খায়ের প্রমুখ।
সম্মেলনে কাজল আহমেদকে সভাপতি ও কাজী আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।