বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ২০২৪ সালে মৃত্যুবরণকারী ৩০ সদস্যের পরিবারবর্গকে ১১ লাখ টাকা মৃত্যুদাবি হিসেবে প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) দুপুরে নিজ কার্যালয়ে সংগঠনের মৃত সদস্যদের পরিবারের সদস্যদের কাছে এই অর্থ প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রজমান আজিজের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান, মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমেদ, হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আওলাদ মিয়া, জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের, সহসভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সহসাধারণ সম্পাদক শাহিদ মিয়া, সাংগঠনিক বেলাল মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান অলি, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরী সদস্য ফরিদ মিয়া, আব্দুল ওয়াহিদ ইকবাল, সেলিম আহমেদ, কাউছার আহমেদ, গোলাপ মিয়া, নূরুল আমিন লালন, মোছাব্বির মিয়া, আবিদুর রহমান আবিদ ও মোহাম্মদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-সিলেট লাইনের আহ্বায়ক জিতু মিয়া, নবীগঞ্জ শাখার সভাপতি সামাদুল হক চৌধুরী, সম্পাদক সোফায়েল আহমেদ, আউশকান্দি আঞ্চলিক শাখার সভাপতি তজমুল হক, সম্পাদক ইসমাঈল মিয়া, লাখাই আঞ্চলিক শাখার সভাপতি জাহির মিয়া ও সম্পাদক গোলাপ মিয়া।