হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার রাতে প্রেসক্লাব ভবনে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শংকর পাল। প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি মো ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, মঈন উদ্দিন আহমেদ, মোহাম্মদ নূর উদ্দিন, জাকারিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।