হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা সুইমিং ক্লাবের উদ্যোগে সোমবার সকালে স্থানীয় কেন্দ্রীয় ঈদগা পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলার ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। পরে তিনি বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কারও তুলে দেন।
এ সময় অন্যদের মাঝেে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণলী পাল ও জেলা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মো লিটন মিয়া।