হবিগঞ্জ জেলা বিএনপির সন্মেলন ও কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর

প্রকাশিত August 26, 2025
হবিগঞ্জ জেলা বিএনপির সন্মেলন ও কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা বিএনপির সন্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো মঙ্গলবার (২৬ আগস্ট/১১ ভাদ্র) দুপুরে আনন্দ মিছিল বের করে।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী ও এনামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে সফল করার জন্য দলীয় নেতকার্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।