হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনকে গতিশীল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মো তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মজনু শাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহসভাপতি প্রাণকৃষ্ণ গোপ, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ইদু শাহ, জাহাঙ্গীর আলম, বিপুল রায়, শেখ সেবুল আহমেদ, সবুজ আহমেদ, কামাল খান, ইতিশাহ, হাবিবুর রহমান, বাউল নিজাম উদ্দিন ভান্ডারী, কবির খন্দকার, সোনাই মিয়া, হোসেন মিয়া, মো হারুন মিয়া, জসিম উদ্দিন, শান্তা ইসলাম, লাবনী সরকার, ফারজানা আক্তার, তাছলিমা আক্তার তাছি, জাবেদ মিয়া, বিরহী রাজু, বাউল ভিখারী ফজল, মালেক মিয়া ও জয়নাল মিয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।