বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা পরিষদ আড়াই শতাধিক শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে।
এ উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর/১৪ কার্তিক) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো জাহিদুর রহমান, প্রফেসর সৈয়দ মো সগীর, প্রফেসর মো হারুন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে ও জেলা শিক্ষা কর্মকর্তা মো রুহুল্লাহ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।