বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার মো ইফাত জামিলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ‘বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করায় ৭ মে তাকে এ সংবর্ধনা দেয়।
হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।