হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাসেলকে আটক করেছে সেনাবাহিনী

প্রকাশিত January 30, 2025
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাসেলকে আটক করেছে সেনাবাহিনী

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অগ্রণী ব্যাংক কর্মকর্তা শাহ জয়নাল আবেদীন রাসেলকে সেনাবাহিনী আটক করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আটক করে পরে সদর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, যেহেতু শাহ জয়নাল আবেদীন রাসেল সরকারি চাকরি করেন তাই তার বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই করা হচ্ছে ঘটনাগুলোর সময়ে তার অবস্থান। তিনি সেই সময় কর্মস্থলে উপস্থিত ছিলেন কি-না তাও যাচাই করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, শাহ জয়নাল আবেদীন রাসেল কয়েক বছর পূর্বে অগ্রণী ব্যাংকে চাকরি নেন; কিন্তু সরকারি চাকরি করলেও দলীয় সভা, সমাবেশ ও মিছিল সহ সব কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। চাকরিতে ফাঁকি দিয়েই তিনি এসব কর্মসূচিতে অংশ নিতেন। দলীয় দাপটের কারণে কর্মকর্তারা তার বিরুদ্ধে মুখ খুলতেন না।