যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এ অবস্থিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ কৃষিবিদ্গণ।
উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির শৃঙ্খল ভাঙার দিন, গৌরবোজ্জ্বল মহা অর্জনের দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব-মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি