হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি বিএনপি সমর্থিত || সাধারণ সম্পাদক বিদ্রোহী

প্রকাশিত April 15, 2026
হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি বিএনপি সমর্থিত || সাধারণ সম্পাদক বিদ্রোহী

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী স্পেশাল পিপি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ও সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদ করিম আখঞ্জী তাপস নির্বাচিত হয়েছেন।
১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনের প্রধান কার্যালয়ে একটানা ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন পান ২৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সফিকুল ইসলাম পান ১২৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাসুদ করিম আখঞ্জী তাপস পান ১৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো আবুল ফজল পান ১৪৬ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলে সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্মসম্পাদক (দেওয়ানী শাখা) আলী মো সারোয়ার, যুগ্মসম্পাদক (ফৌজদারী শাখা) মো মাসুক মিয়া, লাইব্রেরী সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক লতিফুর রহমান, সিনিয়র সদস্য মো জিলু মিয়া, ফাতেমা ইয়াসমিন, মুরলি ধর দাশ ও শাহীন মিয়া খন্দকার এবং জুনিয়র সদস্য দিদারুল আলম, শাহানুর আলম খান, সমীর দত্ত ও শরিফুন্নাহার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এ তথ্য নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।