হবিগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত November 19, 2025
হবিগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালীন বৃহস্পতিবার (১৯ নভেম্বর/৫ অগ্রহায়ণ) আনুমানিক সকাল ৬টায় একটি সিএনজি অটোরিকশাসহ দুই জনকে আটক করে।
পরে আটককৃত দু’জনের নিকট থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে আটক মো ইমরান হোসেন (২৮, পিতা রাকিব খান, শাহপুর, মাধবপুর, হবিগঞ্জ) ও মাহবুবুর রহমানকে (২১, পিতা মৃত সবুর হোসেন, শাহপুর, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামতসহ হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।