বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদে ও সংশোধনসহ ৪ দফা দাবিতে হবিগঞ্জে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সোমবার, ২৮ আগস্ট দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে আবার সমাবেশ করেন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা বলেন, ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স সংশোধন, উচ্চ শিক্ষার সুযোগ এবং মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন ও দ্রুত নিয়োগ দিতে হবে। তা না হলে আগামীতে সারাদেশে একযোগে পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।