হবিগঞ্জে সমাপ্ত হলো শেখ কামাল জাতীয় যুব গেমসের জমমজাট আসর

প্রকাশিত January 9, 2023
হবিগঞ্জে সমাপ্ত হলো শেখ কামাল জাতীয় যুব গেমসের জমমজাট আসর

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দ্বিতীয় শেখ কামাল জাতীয় যুব গেমস সমাপ্ত হয়েছে।
সোমবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জমজমাট এ খেলার আসরের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি মিজানুর রহমান।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিন দিনব্যাপী শেখ কামাল যুব গেমসে ৮টি ইভেন্টে জেলার ৯টি উপজেলার সহস্রাধিক ক্রীড়াবিদ অংশ নেন।