হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। শুক্রবার শোভাযাত্রার মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে।
জেলা সদরের বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে দেবীর অর্চনার মধ্য দিয়ে পূজা শুরু হয়। শিক্ষার্থী-শিক্ষক সহ সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশগ্রহণ করেন। গীতা পাঠ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার ৯টি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজার আয়োজনা করা হয়েছে।