হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন রোটারি বর্ষের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার শহরের টাউন হলের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমির চাঁন কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান সফিকুল বারী আউয়াল। বক্তব্য রাখেন, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ রোটারিয়ান ইলিয়াছ বখত চৌধুরী জালাল. এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান মোদারিছ আলী টেনু, রোটারিয়ান বাদল রায়।
তারা জানান, শনিবার থেকে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
এছাড়া আর্তমানবতার সেবায় তারা হুইল চেয়ার বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঠোঁটকাটা অপারেশনের উদ্যোগ নিয়েছেন।